ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড চুরি!

৫ জানুয়ারি, ২০২০ ১১:৪১  
গোপনে ব্যবহারকারীদের অনলাইন আর্থিক লেনদেনের তথ্য চুরি করছে ক্রোম ব্রাউজার। ব্রাউজারটির ‘শিটকয়েন’ এক্সটেনশনের মাধ্যমে এই চৌর্যবৃত্তিটি সম্পাদিত হচ্ছে। এই এক্সটেনশনটির মাধ্যমে তথ্য চুরির বিষয়টি শনাক্ত করেছেন মাইক্রিপ্টো ফোরামের নিরাপত্তা বিভাগের পরিচালক হ্যারি ডিজনি। তিন জানিয়েছেন, ব্যবহারকারীরা আর্থিক লেনদেনবিষয়ক ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সি পোর্টালে প্রবেশ করলেই জাভাস্ক্রিপ্ট কোডের সাহায্যে সাইটগুলোর লগইন পাসওয়ার্ড ও ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা চাবি সংগ্রহ করে এক্সটেনশনটি। ব্রাউজারের ছদ্মবেশী ও ক্ষতিকর এই এক্সটেনশনটি তাই মুছে ফেলার অনুরোধ জানিয়েছেন হ্যারি।